হবিগঞ্জ

বানিয়াচংয়ে পহেলা বৈশাখে অশ্লীলতা বন্ধের দাবীতে আলোচনা সভা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: বানিয়াচংয়ে শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম ও সর্বস্তরের নেতৃবৃন্দের আয়োজনে পহেলা বৈশাখে গান-বাজনা,রং-তামাশা ও যুবক যুবতীদের অবাধ মেলামেশা,বেহায়াপনা বন্ধের দাবীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০এপ্রিল) বিকাল সাড়ে চারটায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অধ্যক্ষ আব্দাল হোসেন খান,উপাধ্যক্ষ আতাউর রহমান,মাওলানা আব্দুল ওয়াদুদ,মাওলানা বশীর আহমেদ,মাওলানা গোলাম কাদির,মাওলানা আব্দুল অলি,মাওলানা ইকবাল হোসাইন,মাওলানা বাহাউদ্দিন,মাওলানা মোবাশ্বির আহমদ,মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন- আমাদের দেশের যুবসমাজকে ইহুদী নাস্তিকেরা যেভাবে অপসংস্কৃতির মাধ্যমে নষ্ট করে যাচ্ছে তা মেনে নেয়া যায়না। আমাদের কে বাঙ্গালি বানানোর জন্য বাংলা নববর্ষকে উপলক্ষ্যে করে মঙ্গলশোভা যাত্রা করে তা ইসলাম বিরোধী। এসব কর্মকান্ড ইসলাম কোনভাবেই সমর্থন করেনা। এটা ভারতীয় আগ্রাসন। তাই এই আগ্রাসন ও বেহায়াপনা বেলাল্লাপনা থেকে আমরা যাতে বিরত থাকতে পারি সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বৈশাখীর নামে এসব অশ্লিল কাজ করতে দেয়া যাবেনা। বিধর্মীদের কালচার আমরা মানবোনা। পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান বক্তরা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মাওলানা মিছবাহুর রহমান,হাফেজ এনামুল প্রমুখ। আলোচনা সভায় বিপুল সংখ্যক আলেম-ওলামাসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মখলিছুর রহমান।

Related Articles

Back to top button