সুনামগঞ্জ

জামালগঞ্জে স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ আবুল কালাম জাকারিয়া: জামালগঞ্জে মহান স্বাধীনতা দিবস আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকাল ১১ঘটিকায় ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা শাখার আহবায়ক মাওলানা আল আমীন জহুর’র সভাপতিত্ত্বে ও সদস্য সচিব হাফিজ মাছরুফ আহমদ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ছাত্রনেতা মুহাম্মদ আলতাফুর রহমান।
এছারা আরো বক্তব্য রাখেন জামালগঞ্জ উত্তর ইউপি সভাপতি মুহাম্মদ আলী উজ্জল, সাধারণ সম্পাদক হাফিজ এহসানুল হক,সদর ইউপি সভাপতি হাফিজ মাহদী হাসান, দ্বীন ইসলাম,শুফায়েল আহমদ প্রমুখ।

Related Articles

Back to top button