লিড নিউজ

ড. ইউনুসের বিরুদ্ধে মামলা

সিলেট মিডিয়া ডেস্ক :: প্রতারণা ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গের অভিযোগে গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন মেসার্স তাজ ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষের আদালতে মামলাটি করেন মেসার্স তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুর ইসলাম ইমতিয়াজ।

আদালত মামলাটি তদন্ত করে আগামী ২৬ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য রাজধানীর পল্লবী থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন- গ্রামীন টেলিকম ট্রাস্টের প্রধান নির্বাহী অশরাফুল হাসান, বিভাগীয় প্রধান জহিরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক মো. আসাদুল্লাহ দেওয়ান।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৩/১১/১৫ ইং তারিখে গ্রামীণ টেলিকম ট্রাস্টের সাথে মেসার্স তাজ ঠিকাদারী প্রতিষ্ঠানের ৬,৮৫,৮৯,০০৪ টাকার বালু ভরাটের চুক্তি হয়। চুক্তি মোতাবেক আশুলিয়া থানার জিয়ার ঘোষবাগে বালু ভরাটের কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান।

এতে দাবি করা হয়, আসামিরা পাওনা টাকা পরিশোধ না করে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করে প্রতারণার আশ্রয় নেন। চুক্তি মোতাবেক পাওনা টাকা পরিশোধ না করায় বাদী আদালতের শরণাপন্ন হয়েছেন।

Related Articles

Back to top button