১২ মাস চলাচলের উপযোগী রাস্তা চায় জগন্নাথপুর ৫নং চিলাউরা-হলদিপুরের মানুষ

সুরঞ্জিত তালুকদার, জগন্নাথপুর থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ৫ নং চিলাউরা হলদিপুর ইউনিয়নে অবহেলিত রয়েছে কয়েকটি গ্রাম। প্রতিনিয়ত ভোগান্তিতে জীবনযাপন করছে গয়াসপুর, শালদিগা, খাগাউড়া, বাউধরন, গাদিয়ালা, বেতাউকা, বেরি, সজনশ্রী ও ইসমাইলচক এর হাজারো মানুষ।
এই বিশাল জনগোষ্ঠীবেষ্টিত এলাকাবাসী কখনো কোন মহাসড়কের আশা করেনা। ওদের আশা একটাই, এলাকায় মোটামোটি ১২ মাস চলাচল করার উপযোগী রাস্তা।

যে রাস্তা দিয়ে এই এলাকার এক মাত্র পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় এ ছাত্র ছাত্রীরা যাওয়া আসা করতে পারে। আদিকাল থেকে আজ পর্যন্ত উপজেলা সদরে ও রাণীগঞ্জ পর্যন্ত পায়ে হেটে ও যেতে পারছে না হাজারো মানুষ।
অত্র এলাকার স্থায়ী বাসিন্দা সুধীর তালুকদার ও পঞ্চগ্রাম উচ্ছ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী রানা বৈরাগীর সঙ্গে আলাপকালে সিলেট মিডিয়ার এ প্রতিবেদককে বলেন, এ বছর জানুয়ারির প্রথম দিকে বাউধরন হয়ে সজনশ্রী পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের কাজ যে ভাবে শুরু হয়েছিল, বিধায় এলাকাবাসী আশায় বুক ভেধেছিল।

স্বপ্ন দেখেছিল, সজনশ্রী ও বাউধরনের ছাত্র ছাত্রীরা, যারা ভরা বর্ষায় ও বিদ্যালয়ে যেতে পারবে এবং এলাকার হাজারো মানুষ রাণীগঞ্জ পর্যন্ত যাবার।
কিন্তু না, শেষ পর্যন্ত মাটি ভরাটের কাজ বন্ধ! এ বছর দু দফায় কাজ বন্ধ করা হল। শেষ বারের বন্ধের কারন কাজে বিভিন্ন দুর্নীতি অনীয়মের অভিযোগ ছিল এলাকাবাসীর পক্ষ থেকে।
এলাকাবাসীর দাবি ছিল, রাস্তায় বার বার মাটি ভরাটের নামে টাকা অপচয়ের চেয়ে যাতে এমন ভাবে কাজ করা হয় যাতে বর্ষায় চলাচলের উপযোগী থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কিছু ব্যক্তিবর্গ বলেন, এই এলাকার রাস্তার কাজের নির্দেশনা রয়েছে সংসদ সদস্য এম এ মান্নান’র, সেই অত্র এলাকার একমাত্র যোগাযোগ ব্যবস্থার এই রাস্তাটি নিয়ে এত টালবাহানা-গাফলতি কেন?
মাননীয় মন্ত্রী মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সু দৃষ্টি দিয়ে আপনাদের তদারকিতে মানানসই একটি রাস্তা আমাদের উপহার দিবেন এলাকাবাসী আহ্বান জানান।
যে রাস্তার লালায়িত আমার মত অসখ্য মানুষ দেখে আসছি আদি থেকে আজ পর্যন্ত।




