লিড নিউজ

নিহত শিক্ষার্থীদের স্মরণে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে শোক সভা সোমবার

সিলেট মিডিয়া ডেস্ক :: নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ১১ নেপালী শিক্ষার্থীর স্মরণে শোক সভার আয়োজন করেছে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ।

সোমবার দুপুর ১২টায় কলেজের লেকচার গ্যালারি-১’এ শোক সভা অনুষ্টিত হবে বলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘শোক সভায় বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা ও আহত শিক্ষার্থীদের আরোগ্য লাভ কামনা করে প্রার্থনা করা হবে। উক্ত শোক সভায় ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Related Articles

Back to top button