লিড নিউজ

ছাতকে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত, আহত ৪

ছাতক প্রতিনিধি: ছাতকে সড়ক দুর্ঘটনায় ১ মহিলা নিহত হয়েছে সে ছাতক ইউনিয়নের বাঊশা গ্রামের রোমানা বেগম।  একই গ্রামের আরো ৪জন আহত হয়েছে। শুক্রবার  সন্ধ্যায় এঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, আব্দুস সালাম (৩০) ও ছালেহ আহমদ (৩২) ।

পুলিশ ও পত্যক্ষদর্শীরা জানান ছাতক থেকে আসা মালবাহী পিকআপ এবং গোবিন্দগঞ্জ থেকে আসা (অনটেস) সিএনজি কালারুকা ইউপির নৌকাকান্দি এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মহিলাসহ ৫ জন আহত হন।
আহতদের ছাতক হাসপাতালে নেয়ার পর ১জনের মৃত্যু হয়।

এ ব্যাপারে থানা পুলিশের কর্মকর্তা রাজেন্দ্র  সত্যতা স্বীকার বলেন, দুর্ঘটনায় ১মহিলার মৃত্যু হয়েছে আহতদের অবস্থা আশংকাজনক ঘটনাস্থল থেকে আমি পিকআপ ও সিএনজি থানায় এসেছি।

Related Articles

Back to top button