লিড নিউজ

বাহুবলে প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: সিলেটের মাদক ব্যবসায়ী হবিগঞ্জের বাহুবলে গাঁজাভর্তি প্রাইভেটকারসহ আটক করেছে র‌্যাব-৯।

শনিবার (১০ মার্চ) সকালে উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকটকৃত মাদক ব্যবসায়ী সিলেট ওসমানী নগর এলাকার গিয়াস মিয়ার ছেলে সিজিল আহম্মেদ (২৫) ।

জানা যায়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বহনে ব্যবহৃত প্রাইভেট কারসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব। পরে তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।

বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট থেকে এসে বাহুবলে মাদক ব্যবসা করে আসছিল সে।

Related Articles

Back to top button