কাতারে সড়ক দূর্ঘটনায় গোলাপগঞ্জের যুবকের মর্মান্তিক মৃত্যু


কেএম সুহেল আহমদ, কাতার থেকে: মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দূর্ঘটনায় মিজানুর রহমান দারামিয়া (৩৫) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত দারামিয়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সুনামপুর গ্রামের হাজী জমির উদ্দীনের একমাত্র পুত্র ও বিশিষ্ট মুরব্বী আমির উদ্দীনের ভাতিজা।
একই গ্রামের কাতার প্রবাসী মোঃ দিলু মিয়া টেলিফোনে জানান, দারামিয়া কাতারে আসার প্রায় দেড়বছর হয়েছে। তিনি একটি দোকানে চাকরি করতেন। ২ মার্চ (শুক্রবার) রাত ৮ ঘটিকার সময় দারামিয়া কাতারের দোহার জামিলিয়া নামক স্থানে সাইক্লিং করে যাচ্ছিলেন পথিমধ্যে তার পেছন থেকে দ্রুত গতিতে আসা এক কাতারির গাড়ীর ধাক্কা খেয়ে তিনি সাইকেলসহ ধুমরে মুচড়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে কাতারের পুলিশ সেখান থেকে উদ্ধার করে তাকে হামাদ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দারামিয়ার লাশ ওই হাসপাতালে মর্গে রয়েছেন।
তিনি আরও জানান, দারামিয়ার লাশ দেশে পাঠানোর পক্রিয়াধীন রয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যে লাশ দেশে ফেরৎ পাঠানো হবে।
নিহত দারামিয়া বাবা মার একমাত্র সন্তান। বিবাহিত জীবনে তিনি দুই সন্তানের জনক।
তার মৃত্যুর খবর পেয়ে মা বাবাসহ পরিবারে লোকজন কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




