লিড নিউজ

কাতারে ‘ভাষার জন্য ভালবাসা’ শীর্ষক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত

কেএম সুহেল আহমদ, কাতার থেকে: 

“যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না”
কাতারে অনুষ্ঠিত “ভাষার জন্য ভালবাসা” শীর্ষক সাহিত্য সন্ধ্যায় বংলাদেশ কমিউনিটি সদস্য সচিব ও শ্রাবণ ব্যান্ড কাতারের প্রতিষ্ঠাতা বিশিষ্ঠ সংস্কৃতি কর্মী মোঃ সাইফুল ও সাজুর মনোমুগ্ধকর কণ্ঠের সুরের ঝংকারে ফুটে উঠে দেশাত্ববোধক এ গানটি।
ভাষার জন্য ভালবাসা ছিল বলেই ১৯৫২ সালের
বাংলা ভাষা আন্দোলন ছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবীর বহিঃপ্রকাশ ঘটে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে।
সেই সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে মিছিল শুরু করেন। ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকত-সহ আরও অনেকে। শহিদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ওঠে।

 


মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে—যা বৈশ্বিক পর্যায়ে প্রতি বছর গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়।
ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সেই ভাষার প্রতি সম্মান জানাতে কাতারে বসবাসরত প্রবাসী বাঙ্গালীরা বসে নেই।
“বাংলাদেশ লেখক সাংবাদিক এ্যাসোসিয়েশন কাতার’র ” আয়োজনে ২৩ ফোব্রুয়ারী (শুক্রবার) বাদ আসর দোহা নাজমায় অনুষ্ঠিত হয় “ভাষার জন্য ভালবাসা” শীর্ষক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠান।
বাংলাদেশ লেখক সাংবাদিক এ্যাসোসিয়েশন কাতার’র সভাপতি ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজর সাবেক অধ্যক্ষ একেএম আমিনুল হক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, ভাষার জন্য ভালবাসা না থাকলে ভাষাকে চেনা যায়না।
ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের পথ ধরে কাতারে বসবাসরত বাঙ্গালী ও নতুন প্রজন্মদের নিয়ে নিজস্ব ভাষা চর্চায় এগিয়ে যেতে হবে।
“বাংলাদেশ লেখক সাংবাদিক এ্যাসোসিয়েশন” কাতার’র সহ সাধারণ সম্পাদক কবি মফিজুর রহমান ও সদস্য হারুন-উর-রশিদের যৌথ সঞ্চালনায় সূচিত সাাহিত্য সন্ধ্যা অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লেখক ও কলামিষ্ট ইন্জিনিয়ার নূর মুহাম্মদ নূর।
বক্তব্য রাখেন এ্যারাবিয়ান এক্সচেন্জের জেনারেল ম্যানেজার মোঃ নুরুল কবির চৌধুরী, বাংলাদেশ স্কুল এন্ড কলেজ কাতার’র সমাজ বিজ্ঞানের শিক্ষক মোঃ তাফসির উদ্দীন, জে টিভি কাতার প্রতিনাধি শাহ আলম খাঁন, অতিথিবৃন্দের মধ্যে মুরাদ হোসাইন( সাধারণ সম্পাদক, পেশাজীবী সংগঠন), এ্যাসোসিয়েসনের গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ তামিম রায়হান( প্রথম আলো কাতার প্রতিনিধি)।
উপস্থিত ছিলেন, সাহিত্য সন্ধ্যার সমন্বয়ক ও এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম( ডিবিসি প্রতিনিধি), অন্যতম সদস্য ও বাংলা ভিষনের মধ্য প্রাচ্য বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারী ও অনলাইন নিউজ পোর্টাল ” সিলেট মিডিয়া ডটকম,দৈনিক আমার বাংলাদেশ ডটকম” কাতার প্রতিনিধি ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক সদস্য কেএম সুহেল আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে বিশিষ্ঠ কবি ও সঙ্গীত শিল্পীদের মনোমুগ্ধকর কবিতা, গান পরিবেশন ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হয় “ভাষার জন্য ভালবাসা” শীর্ষক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠান।

Related Articles

Back to top button