লিড নিউজ

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সিলেটমিডিয়াডেস্ক:  ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে চারজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

Related Articles

Back to top button