লিড নিউজ

সংবাদ সম্মেলনে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

সিলেটমিডিয়াডেস্ক: সাম্প্রতিক ইতালি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনটি সুখবর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রথমেই বাংলাদেশ ফোর-জি’র যুগে প্রবেশের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এরপর আগামী মার্চে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং সবশেষ যুক্তরাজ্যের কার্গো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান।

সোমবার বিকেল পৌনে ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইতালি সফর নিয়ে লিখিত বক্তব্য শেষে তিনি ওই তিন সুখবর দিলেন।

সফরে ইফাদের সঙ্গে দেশের উত্তর-পূর্বের ৬ জেলার ২৫ উপজেলার গ্রামীণ পিছিয়ে পড়া মানুষের অবকাঠামো ও বাজার উন্নয়নে ৯২ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই করার কথা উল্লেখ করেন।

Related Articles

Back to top button