তানিম ও মিয়াদের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন


সিলেটমিডিয়াডেস্ক: সরকারি কলেজ ছাত্রলীগ কর্মী তানিম খান ও এমসি কলেজ ছাত্রলীগকর্মী ওমর মিয়াদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে সরকারি কলেজ ছাত্রলীগ।
রোববার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে সিলেট-তামাবিল সড়কে মানবন্ধন করেন নেতাকর্মীরা। এসময় তারা দুই ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবিও জানান।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক গণশিক্ষা সম্পাদক কনক পাল অরুপের পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান।
বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নাসিমা হক খান, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান মামুন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মজনু, কাজী জাহেদ, সুব্রত চক্র, ফাইয়াদ জামিল, রাউছার উদ্দিন আহমদ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, সুহেল আহমদ, এনাম আহমদ, রেজাউল হক, এম.এ এমরাজ, নাইম আহমদ, আনাছ আহমদ, রাহি আহমদ, অমু মিয়া, মতিউর রহমান ইমতিয়াজ শাহীন, রাওয়ান সারুয়ার, সাজন, হিফজুর, আশরাফ দিললাদ, সাজু, নাসির, শাহিন, সুলতান, জুয়েল, সাইদুল প্রমুখ।




