১০ বছর পর বাড়ি ফিরেই ডাকাতের কবলে!


সিলেটমিডিয়াডেস্ক: বিদেশ থেকে আসার কয়েক ঘন্টার ব্যবধানে ফেঞ্চুগঞ্জের ফ্রান্স প্রবাসী আজির উদ্দীনের বাড়ীতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।
গত ১৬ ফেব্রয়ারী রাত ৩ -৩০ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের ফ্রান্স প্রবাসীআজির উদ্দীনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতির ঘটনায় আক্রান্ত প্রবাসী আজির উদ্দীন জানান, শুক্রবার রাত ৯টায় তিনি সপরিবারে দেশে আসেন। প্রায় ১০ বছর পর তিনি বাড়িতে আসেন।
ঘটনার রাতে একদল ডাকাত দল বাড়ীর কলাপসিবল গেইট দেশীয় অস্ত্রের মাধ্যমে ভেঙ্গে বাড়ীর শয়ন কক্ষের দরজা ভেংঙ্গে ঘরে প্রবেশ করে মুখোশপড়া ৭/৮ জনের ডাকাত দল। বিভিন্ন অস্ত্রের
মুখে বাড়ীর লোকজনকে জিম্মি করে ৩২ ভরি স্বর্ণ, ৭ হাজার ইউরো,নগদ ৭ লক্ষ টাকা,৭ টি মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতদল প্রায় ৪০ মিনিট বাড়ীতে অবস্হান করে। ডাকাত দল দুটি আলমীরা, এবং একটি সিন্দুক ভেংঙ্গে মালামাল নিয়ে যায়।
খবর পেয়ে শনিবার সকালে ফেঞ্জুগঞ্জ থানার এস আই অমৃত কুমার দাস ঘটনাস্হল পরিদর্শন করেছেন। পুলিশ জিঙ্গাসাবাদের জন্য আরিফ (৩০) নামের বাড়ীর কাজের লোককে নিয়ে এসেছে। ঐ দিকে ঘটনাস্হল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ সার্কেল সাইফুল ইসলাম। ডাকাতির শিকার পরিবারের সূত্রে জানা গেছে, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
১০ সদস্যের পরিবার প্রবাস থেকে ঐ রাতে বাড়ীতে এসেছিল।




