লিড নিউজ

জাতীয় প্রেসক্লাবে বিএনপির মানববন্ধন

সিলেটমিডিয়াডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শুরু করেছে দলটির নেতাকর্মীরা।

সোমবার সকাল ১১টা থেকে মানববন্ধনটি শুরু হয়। এক ঘন্টার এই মানববন্ধনে ২০ দলের নেতারাও অংশ নিচ্ছেন। মানববন্ধনে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ক্রীড়াবিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। মানববন্ধনে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়ে হাত ধরে সচিবালয় থেকে কদম ফোয়ারা পর্যন্ত অবস্থান নিয়েছেন। এদিকে বিএনপির আজকের কর্মসূচি ঘিরে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।
সকাল থেকেই নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হয়েছে মহানগর পুলিশের এপিসি, জলকামান ও প্রিজনভ্যান।

Related Articles

Back to top button