লিড নিউজ
আদালতে পৌঁছেছেন খালেদা জিয়া


নিউজ ডেস্ক : বখশিবাজারে বিশেষ আদালতে পৌঁছেছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা ১টা ৪২ মিনিটের দিকে তার গাড়ি বহর বখশিবাজারে পৌঁছে। এ সময় কেবল খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি ভেতরে প্রবেশ করতে দেয়া হলেও বাকি গাড়িগুলো আটকে দেয়া হয়। পাশাপাশি খালেদা জিয়ার সাথে আসা নেতা-কর্মীদেরও বাইরে আটকে দেয় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।



