লিড নিউজ

সুনামগঞ্জের পাগলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ২০

সুনামগঞ্জ  প্রতিনিধি :: সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলা এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জের দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের আস্তমা রাস্তা নামক এলাকায় প্রাইভেট কার ও যাত্রীবাহী বাস মুখমুখি সংর্ঘষে ৫জন নিহত হয়েছে। নিহতের ৪জন প্রাইভেট কারের যাত্রী ও কারের ড্রাইবার। এঘটনায় ২০জনের অধিক আহত হয়েছে।

গুরুত্বর আহতদের সুনামগঞ্জ,জাওয়া ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনার সত্যতা নিশ্চিত করেন,দক্ষিন সুনামগঞ্জ থানার ওসি ইফতিয়ার উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,আজ বুধবার বেলা ১২টার সময় প্রাইভেট কারটি সুনামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়ে পাগলা বাজারের আস্তমা রাস্তা নামক এলাকায় আসার সাথে সাথে সিলেট থেকে যাত্রীবাহী বাস সুনামগঞ্জের যাওয়ার সময় মুখমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ৪জন নিহত হয়েছে। এবং হাসপাতালে যাওয়ার পথে আরো একজন নিহত হয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিষয়টি নিশ্চত করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।

Related Articles

Back to top button