লিড নিউজ

দক্ষিণ সুরমা থেকে জামায়াত নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:: বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে রশিদ দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দায়েরকৃত মামলায় বুধবার ভোরে জালালপুর এলাকা থেকে জামায়াত নেতা ড. হারুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমার জালালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা সোলায়মানকে প্রধান আসামি করে কয়েকেজনের বিরুদ্ধে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে দক্ষিন সুরমার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় বুধবার ভোর রাতে মোগলাবজার থানার এসআই সেহেল রানার নেতৃত্বে দক্ষিন সুরমার জালালপুর ইউনিয়নের জামায়াত নেতা ড. হারুনুর রশিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জামায়াত নেতা আটকের খবর নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে রশিদ দিয়ে চাঁদাবাজি অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ মামলায় বুধবার ভোর রাতে জামায়াত নেতা ড. হারুনুর রশিদকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।

Related Articles

Back to top button