জামাত শিবির কর্মীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসুচি: দিরাই ছাত্রলীগ


দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে জামায়াত শিবির চক্রের অপতৎপরতার বিরুদ্ধে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দিরাই উপজেলা, পৌরও কলেজ ছাত্রলীগ। বুধবার দুপুরে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌরশহরের উপজেলা পরিষদ রোডের আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডের গোল চত্তরে প্রতিবাদ সমাবেশ করেন তারা।উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বেও কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তারা বলেন,আমাদের দিরাই শহর হচ্ছে রাজনৈতিক সম্প্রীতির শহর,আমাদের ওই শান্তির শহরের স্বাধীনতা বিরুধী জামায়াত-শিবির চক্র তাদের প্রভুদের ইশারায় অশান্তি সৃষ্টি করতে চায়,
গত সোমবার বিতর্কীত জামায়াত কর্মী, প্রধানমন্ত্রী কে হুমকিদাতা জামায়াতের নাশকতা মামলার আসামি এমরান হোসেন গনধোলাইর শিকার হলে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু কুচক্রী মহলের প্ররোচনায় গনধোলাই খাওয়া এমরান তাদের নামসর্বস্ব একটি অনলাইন পত্রিকায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদকও দিরাই পৌরসভার জননন্দিত মেয়র,যার নেতৃত্বে দিরাই আওয়ামীলীগও অঙ্গসংগঠন সুসংগঠিত ,যিনি আওয়ামীলীগের জন্য নিবেদিত প্রাণ,আমাদের সেই প্রিয়নেতা মোশাররফ মিয়াও তার পুত্র দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করছে, আমরা এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি এবং ২৪ ঘন্টার মধ্যে বিতর্কীত জামাত কর্মী এমরান ও শিবির কর্মী আবুল হোসেন কে গ্রেফতারের দাবি জানাচ্ছি,অন্যথায় আমরা কঠোর কর্মসুচি দিতে বাধ্য হব।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট সুহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার,উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়,দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা কৃষকলীগের সভাপতি তাজুল ইসলাম,পৌরযুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা অসিম তালুকদার,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, ছাত্রলীগ নেতা আল-মামুন প্রমুখ।





