লিড নিউজ

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, আহত ১

এসবিএন ডেস্ক: পাবনায় সড়ক দুর্ঘটনায় টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার উত্তরচক নামক স্থানে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমজাদ হোসেন (৬০) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। নিহত আমজাদ হোসেন উত্তরচক জালালের ঢালু এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে আটঘরিয়ার উত্তরচক নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে দ্রুত আটঘরিয়া স্বাস্থ্য কপপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু ঘটে।

Related Articles

Back to top button