লিড নিউজ

অনলাইন প্রেসক্লাব অনলাইন গণমাধ্যমকর্মীদের ঐক্যের প্রতিক : মুহিত চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী।

সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য মাওলানা রুহুল আমীন নগরী। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল।

জাতীয় সংঙ্গিতের মধ্য দিয়ে সূচিত সভায় বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, বার্ষিক আয় ও ব্যয়ের প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ মেহেদী কাবুল।

কার্যকরি পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তথ্য ও প্রযুক্তি সম্পাদক খন্দকার আব্দুর রহিম, কার্যকরি পরিষদ সদস্য আব্দুল মুহিত দিদার, শিব্বির আহমদ ওসমানী, ফারহানা বেগম হেনা।

19619303_1735945089790562_2081617947_o

সভাপতির বক্তব্যে কবি মুহিত চৌধুরী বলেন- সিলেট অনলাইন প্রেসক্লাব সিলটে কর্মরত অনলাইন গণমাধ্যমকর্মীদের ঐক্যের প্রতিক। এই ঐক্য অটুট থাকলে আমরা আরো এগিয়ে যেতে পারি। দেশপ্রেমকে বুকে ধারণ করে অনলাইন গণমাধ্যমকর্মীদেরকে পেশাগত দায়িত্বপালন করতে হবে।

সাধারণ সভা শেষে ক্লাবের বার্ষিক ম্যাগাজিন ‘ডিজিটাল নিউজ’-এর মোড়ক উন্মোচন করা হয়। সভায় ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button