লিড নিউজ

জাফলংয়ে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ট্রাক চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছে। নিহত সাথী রাণী দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার বড়গাঁও গ্রামের বিজয় দাসের স্ত্রী। সে স্বামী ও সন্তানদের নিয়ে জাফলংয়ের মামার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কান্দুবস্তি এলাকায় পাথর শ্রমিকের কাজ করছিল সাথী রাণী দাস। এসময় ওই এলাকা থেকে মামার বাজারগামী পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৩৯০২) সাথী রাণীকে চাপা দিলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

Related Articles

Back to top button