লিড নিউজ
দক্ষিন সুরমায় জুয়া খেলার সময় আটক ৩


নিজস্ব প্রতিবেদক : নগরীর দক্ষিন সুরমায় জুয়া খেলার সামগ্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব সঞ্জিত চন্দ্র দাস ও এসআই/ ভূপেন্দ্র চন্দ্র বর্মন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি দুঃখিরপাড়া অভিযান পরিচালনা মোঃ মঞ্জুর আলম(২৮), মোঃ আতিকুর ইসলাম (২৯), মোঃ রায়হান কবির (২৯) নামের তিন জনকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী ও নগদ টাকাসহ আটক করে।
অভিযানকালে রায়হান মিয়া (২৮) নামের একজনসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




