ফতেহপুরের বিশিষ্ট মুরব্বি সুলেমান আলী ‘র ইন্তেকাল: দাফন সম্পন্ন

দিদারুল আলম, গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয় পশ্চিম রাজের প্রবীন মুরব্বী সুলেমান আলী’র জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর চৌগ্রাম ঈদগাহ পার্শ্ববর্তী মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে হাজার খানেক মানুষের সমাবেশ ঘটে।
জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা আব্দুর রহমান।
উক্ত জানাজায় স্থানীয় চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, মেম্বার ঈসা মিয়া, ইসলাম উদ্দিন, আমীর উদ্দিন, ফখর উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী আব্দুল করিম শিকদার, হারিছ আলী, বিন্নাকান্দি আবিদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, বাহার উদ্দিন চৌগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা বদরুল ইসলাম, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হারুনুর রশীদ, আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমেদ শামিম, রাশিদ আলী সহ গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম সমাজ ও সাধারণ মানুষজন স্বতঃস্ফূর্তভাবে জানাজায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, (১১ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টার সময় সকলকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান সুলেমান আলী। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
২ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি সজ্জন, সৎ, আদর্শ ও বর্ণীল জীবনের অধিকারী ছিলেন।
সুলেমান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের দেওয়ানের গাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতজনিত রোগে ভূগছিলেন বলে জানা গেছে।




