লিড নিউজ

সিলেট প্রেসক্লাব’র নব-নির্বাচিত সা: সম্পাদককে এমটিনিউজ সিলেট অফিসের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এমটিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট অফিসের পক্ষ থেকে সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার বিকেলে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমটিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র সিলেট অফিসের ব্যুরো প্রধান রাহিবুর রহমান ফয়ছল, শিক্ষানবিশ স্টাফ রিপোর্টার রেজাউল আলম, মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি এম এ হান্নান।

এসময় প্রতিনিধিরা নবনির্বাচিত সাধারণ সম্পাদকসহ সিলেট প্রেসক্লাবের নতুন দায়িত্বপ্রাপ্তদের উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। সাথে ক্লাবের উন্নয়নমূলক কর্মকান্ডে এবং সাংবাদিকদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ব্যাপারে সিলেট প্রেসক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Back to top button