লিড নিউজ

মৌলভীবাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের উওর কলিমাবাদ রোডের আরামবাগ এলাকার রামীম ভেরাইটিজ ষ্টোর নামক একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দোকানের মালিক জহিরুল ইসলাম জানান, প্রতিদিন রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। হঠাৎ গভীর রাতে দোকানের ম্যানেজার ফোন করে জানায় দোকানে আগুন লেগেছে। পরে এসে দেখি দোকানের সব মালামাল ভস্মীভূত। এতে আমার প্রায় কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সাজিদ আলী।

Related Articles

Back to top button