লিড নিউজ

বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও চার জন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রুহেল মিয়া (২৪) বাহুবল উপজেলার চিচিরকোর্ট গ্রামের হাসন আলীর ছেলে ।

ওসি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে নতুন বাজার যাওয়ার পথে একটি সিএনজি কামাইছড়া এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে রুহেল মারা যায়।

Related Articles

Back to top button