লিড নিউজ

সুনামগঞ্জের বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশী বাধা

সুনামগঞ্জ সংবাদদাতা : বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সকাল সাড়ে ১১টায় পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্য্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্টে আসলে পুলিশি বাধায় পড়লে দোজা শফিং কমপ্লেক্সের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এডঃ ফজলুল হক আছপিয়া,জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন,সাধরন সম্পাদক নুরুল ইসলাম নুরুল,সহ-সভাপতি রাকিফুর রহমান গিলমান,আব্দুল লতিফ জেপি,আকবর আলী চেয়ারম্যান,আনিসুল হক,সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু,আবুল কালাম আজাদ,সেলিম উদ্দিন,যুগ্ম সম্পাদক নূর হোসেন,মোনাজ্জির হোসেন সুজন,সাংগঠানিক সম্পাদক নজরুল ইসলাম,সহ সাংগঠানিক সম্পাদক জুনাব আলী,দপ্তর সম্পাদক আবুল বাকেরসহ জেলা বিএনপির নেতৃবৃন্ধ ও যুবদল,ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃদ্ধ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button