লিড নিউজ

কোম্পানিগঞ্জে জামাত নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : কোম্পানিগঞ্জ উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি শফিকুর রহমান উরফে শফিক মাস্টারকে গ্রেফতার করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ।

তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানা গেছে।

বুধবার রাত ১০ টার দিকে উপজেলা টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোম্পানিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

Related Articles

Back to top button