লিড নিউজ
লাখাইয়ে যুদ্ধাপরাধ মামলায় আটক ২


লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় যুদ্ধাপরাধ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মুড়িয়াউক গ্রামের আশিক উল্লাহের ছেলে জাহিদ মিয়া (৭২) ও একই গ্রামের সুধীন মিয়ার ছেলে তাজুল ইসলাম খোকন (৭০)।
বুধবার ভোরে উপজেলার মুড়িয়াইক গ্রাম থেকে তাদের আটক করা হয়।
লাখাই থানার ওসি বজলার রহমান জানান, আটক দুই ব্যক্তি মুড়িয়াউক গ্রামের মো. ইলিয়াছ কামালের দায়েরকৃত মামলার আসামি এবং কুখ্যাত রাজাকার সফির সহযোগী। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




