লিড নিউজ

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিউলি আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। শিউলি আক্তার ওই গ্রামের আব্দুল আওয়ালের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোসল শেষে শিউলি ভেজা কাপড় বাড়ির আঙ্গিনায় একটি বিদ্যুতের তারে শুকানোর জন্য দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আধুনিক জেলা সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজাম্মান বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button