কুলাউড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: আটক ১


কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলায় বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জয়সিং গঞ্জু (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ নভেম্বর ) রাতে ওই উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা-বাগান এলাকার হরতাল লাইন থেকে পুলিশ তাকে আটক করে হয়। সে ওই এলাকার মাকুরাম গঞ্জু’র ছেলে।
জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রীর মা ও বোন কাজে ঘরের বাহিরে গেলে সেই সুয়োগে জয়সিং গঞ্জু গত মঙ্গবার (৮ নভেম্বর) দুপুরে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে গঞ্জু পালিয়ে যায়। এঘটনায় পরেরদিন বুধবার রাতে ধর্ষণের চেষ্টাকারী জয়সিং গঞ্জু কে বিবাদী করে মেয়েটির বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
অভিযোগের প্রেক্ষিতে গঞ্জুকে আটক করেন এসআই হারুন উর রশিদ । অভিযোগ এবং আটকের সত্যতা নিশ্চিত করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মূসা।




