বাউবি’র সিলেট আঞ্চলিক কেন্দ্রে রজতজয়ন্তী উদযাপিত


নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাফল্যের ২৫ বছর পূর্তিতে সিলেট আঞ্চলিক কেন্দ্রে রজতজয়ন্তী উদযাপিত হয়েছে।
নানা কর্মসূচীর মধ্য দিয়ে গত ২৬ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী এ রজতজয়ন্তী উদযাপিত হয়। কর্মসূচীর মধ্যে ছিলো আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, র্যালি, স্মৃতিচারণ, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আঞ্চলিক পরিচালক আবু আহসান এহতেশামুল হকের সভাপতিত্বে ‘টেকসই ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে উন্মুক্ত ও দূরশিক্ষণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মাছাম্মত নাজমারানা খানুম। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।
আলোচনা সভা শেষে দিনব্যাপী কর্মসূচীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খ্যাতনামা সঙ্গীত শিল্পী লাবলী দেব-এর একক সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়।




