লিড নিউজ
ওবায়দুল কাদের’র সামনেই ধস্তাধস্তি: আটক ১


নিজস্ব প্রতিবেদক : সিলেটে আওয়ামীলীগের সভায় প্রধান অতিথি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র সামনেই ঘটেছে ধস্তাধস্তির ঘটনা।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচীর কর্মী সভায় ওবায়দুল কাদের মঞ্চে আসন গ্রহণ করে সদস্য নবায়নের উদ্বোধন করার সময় এ ঘটনা ঘটে।
এঘটনায় তাৎক্ষণিক একজনকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।




