লিড নিউজ

কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা সভা

সেলিম আহমেদ: কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৭ সমাপনী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠত হয় । গত মঙ্গলবার  কুলাউড়া উপজেলার জনমিলন বাংলাদেশ শিশু একাডেমী কুলাউড়া শাখা আয়োজনে কুলাউড়া উপজেলার জনমিলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধরী মোহাম্মেদ গোলাম রাব্বীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল জাব্বারের পুত্র বর্তমান কুলাউড়া উপজেলার চেয়ারম্যান আসম কামরুল ইসলাম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম , সৌদি আরব প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদ , সাংবাদিক আবু সাঈদ ফোয়াদ প্রমুখ । বক্তার বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
একটি জাতির সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে শিশুরা । আজ যারা শিশু তাদেরকে যদি আমরা সযতে, সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দিই, তাহলে ভবিষতে তারা হবে এদেশের এক একজন আদর্শ, কর্মক্ষম, সুযোগ্য নাগরিক। এক সময় তারা দেশের প্রতিটি সেক্টর-এ অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে এ দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবে ।

Related Articles

Back to top button