লিড নিউজ

তেতলিতে ডাকাত সন্দেহে আটক ৩

নিজস্ব প্রতিবেদক : সিলেট শহরতলীর তেতলি এলাকায় ডাকাত সন্দেহে ৩ জন যুবককে আটক করা হয়েছে। সোমবার(৯ অক্টোবর) রাত ২টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাদেরকে আটক করে।

দিবা-রাত্রী সিএনজি ফিলিং স্টেশনের স্বত্তাধিকারি হুমায়ুন আহমদ বলেন, রাত ১টার দিকে লালা বাজার কুশিয়ারা ফিলিং স্টেশন হতে সিলেট আসার পথে ডাকাতি করার উদ্দেশ্যে একটি মোটর সাইকেল দিয়ে আমার গাড়ির গতিরোধ করে।
এসময় দিবা-রাত্রী সিএনজি ফিলিং স্টেশনের সামনে গাড়ি থেকে নেমে একজন কে ঝাপটে ধরি। পরে এলাকার লোকজন ডাকলে বাকিদের আটক করে পুলিশে দেই। এ সময় তাদের একজনের নাম আবু মিয়া বলে। বাকিদের নাম ঠিকানা জানা যায়নি। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রস্তুতি নেয়া হচ্ছে।

দক্ষিণ সুরমা থানা ডিউটি অফিসার জানিয়েছেন আটককৃতরা হল- তেতলিবাজার এলাকার বাসিন্দা মো. আবু মিয়া, সামছুল হক, সাজিদ মিয়া । তবে আটকের সময় তাদের সাথে কোন অস্ত্র পাওয়া যায়নি। তাদের সাথে মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

দক্ষিণ সুরমা থানা এসআই দিপ্তন পুরকায়স্ত জানিয়েছেন আটকৃকতদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। হুমায়ৃন আহমদের সাথে ভুল বুঝাবুঝি হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই বিষয় নিয়ে দক্ষিণ সুরমা থানায় বৈঠক হবে।

Related Articles

Back to top button