লিড নিউজ

অনলাইনে অল্প পুজি নিয়ে শুরু করা সিলেটের তরুণ তোফায়েলের সাফল্য

ফাহাদ  মারুফ :  স্বপ্ন মানুষকে এগুতে শিখায়, সফল চেষ্ঠা আর দক্ষতার মাধ্যমে স্বপ্নকে বাস্তবায়ন করা খুবই সহজ। মানুষ চাইলে চিন্তা শক্তিকে সফলতায় পরিণত করতে পারে। বিশ্ব আজ হাতের মুঠোয়। ঘরে বসেই আপনি ইনকাম করতে পারবেন হাজার হাজার ডলার।

সময়ের তালে তালে মানুষ পরিবর্তন হচ্ছে। আইটি ক্যারিয়ার নিয়ে গড়ে উঠছে হাজারো তরুণের স্বপ্ন।

অনলাইন থেকে অনেকেই অল্প পুজি নিয়ে আজ সাবলম্বী। লাখপতি বা কোটিপতি বলা যেতে পারে। অথবা একজন ব্যবসায়ী বলা যেতে পারে।

তেমনি ছোট স্বপ্ন নিয়ে অনলাইনে কাজ করা সিলেটের এক তরুণের সাফল্যের কথা পাঠকদের জন্য তুলে ধরা হল:

যার পুজি ছিল মাত্র ১৬ হাজার টাকা। আর এই যাত্রাই নিয়েই আজ তিনি ১৬ লক্ষ টাকার ব্যবসা করছেন। আগামীতে তিনি ১৬ কোটি টাকা ব্যবসা করবেন বলে আশাবাদী ।

তিনি হলেন তোফায়েল আহমেদ পাবেল, সিলেট নগরীর ঘাসিটুলার লামাপাড়ার ব্লক সি এর ২১নং বাসার বাসিন্দা ।

লেখাপড়ার পাশাপাশি চাকরি দিয়ে জীবন শুরু হয় পাবেলের। সেই সাথে পাশাপাশি ব্যবসা করার চিন্তাও করতেন তিনি ।

আর সে কারনেই দেশের সব চেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকমসহ বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে সেলার সদস্য হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে তিনি কয়েকটি অনলাইন মার্কেট প্লেস গুলোতে সেলার সদস্য হিসেবে আছেন।

সিলেট নগরীর জিন্দাবাজারে তোফায়েল আহমেদ পাবেলের নিজস্ব শোরুম রয়েছে। এখান থেকেই পাবেলের যাত্রা শুরু। পাবেল প্রথমে মাত্র ১৬ হাজার টাকা নিয়ে তার নিজস্ব একটি অনলাইন মার্কেট ব্যবসা শুরু করেন।

উল্লেখ্য, খুব শিঘ্রই KinBD.Com (কিন বিডি.কম) নামে ই-কমার্স সাইট নিয়ে আসছেন তিনি। যেখানে থাকবে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজণীয় সব পন্য।

খাবার থেকে শুরু করে পোশাক, সকল ইলেকট্রনিক্স, গেম, ইত্যাদি। এবং সিলেট শহরে থাকবে নিজস্ব পরিবহনে হোম ডেলিভারি সুবিধা। সেই সাথে বাংলাদেশের যে কোন প্রান্তে ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি দেয়ার সু-ব্যবস্হা থাকবে।
তোফায়েল আহমেদ পাবেল  এই প্রতিবেদককে বলেন, KinBD.Com এ প্রায় ১০০ লোকের কর্মসংস্থানের সুযোগ থাকবে। এবং পর্যায়ক্রমে তা বাড়বে।

তিনি বলেন, বাংলাদেশে এখন বছরে এক হাজার কোটি টাকার পণ্য বিক্রি হয় অনলাইনে। আর প্রতিদিন অনলাইনে ডেলিভারি দেয়া হয় ২০ হাজার অর্ডার। দেশে ওয়েবভিত্তিক অনলাইন শপ আছে এক হাজার৷ ফেসবুক ভিত্তিক আছে ১০ হাজারেরও বেশি৷

তিনি আর ও বলেন, ‘আমরা চাইলে দেশকে বদলে দিতে পারি’ এই মনোভাব এবং সঠিক ব্যবসার কথা মাথায় রেখে তিনি এগিয়ে যাচ্ছেন। তার দৃঢ় বিশ্বাস তিনি সফল হবেন এবং সাফল্যকে তিনি জয় করবেন।

তোফায়েল আহমেদ পাবেল সুনামগঞ্জ জেলার ছাতক থানার ইসলামপুর গ্রামের বাবুল মিয়া ও মহিমা বেগমের ছেলে।

২০০৯ সালে এসএসসি, ২০১১ সালে এইচএসসি এবং ২০১৭ সালে বিএসসি করেন।

তোফায়েল আহমেদ পাবেল’র ফেসবুক আইডি লিংক ও পেইজ লিংক নিচে দেওয়া হল:

আইডি লিংক :  https://www.facebook.com/tufaelahmedpabel

KinBD.Com’র পেইজ লিংক : https://www.facebook.com/kinbds/

Related Articles

Back to top button