ছাতকে ভারতীয় মদসহ আটক ৩


ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১৬১বোতল ভারতীয় মদ,১টি সিএনজি সহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, ছাতক উপজেলার কালরুকা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫),একেই গ্রামের হুশিয়ার আলীর ছেলে সাইদুল ইসলাম (২২) ও নরুল্লাপুর গ্রামের সাজিদ আলীর ছেলে বাবুল মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জাউয়া পুলিশ ফাড়িঁর ইনচার্য নির্মল দেব, এসআই নূর মোহাম্মদ, এএসআই সমীরন দেব,সাইফুল ইসলাম,মফিজুর ইসলামসহ ক্যাম্পের পুলিশ সদস্যরা সুনামগঞ্জ-সিলেট সড়কের জাওয়া বাজার এলাকার পাইগাঁ পয়েন্ট অভিযান চালিয়ে একটি সিএনজি দিয়ে ১৬১বোতল ভারতীয় মদ পাচার করার সময় জগন্নাথপুর সড়কে যাওয়ার পথে ৩জন ব্যবসায়ী ও পরিবহনে ব্যবহ্নত সিএনজি আটক করে পুলিশ। জাউয়া পুলিশ ফাড়িঁর ইনচার্য নির্মল দেব, এঘটনার সত্যতা নিশ্চিত করেন।



