লিড নিউজ

মিয়ানমারের সরকারকে একি বললেন অর্থমন্ত্রী!

নিউজ ডেস্ক:  মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিচালিত বর্বরতার কারণে দেশটির সেনাবাহিনী ও সরকারকে ‘অসুর’ বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের মালনিছড়া চা বাগানে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের দুর্বৃত্ত সরকার অনেক হত্যাযজ্ঞ চালাচ্ছে। রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করছে। দুর্গাপূজায় অসুর বধ হবে, সেই সঙ্গে মিয়ানমারের অসুরও বধ হবে। ফলে সেখানকার চলমান সংকট দূর হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক প্রমুখ।

এর আগে দুপুর ১টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অর্থমন্ত্রী। বেলা দেড়টায় মালনীছড়া চা বাগান পূজামণ্ডপ পরিদর্শন, নগদ অর্থ-বস্ত্র বিতরণ করেন। পরে বেলা ২টায় পাশের লাক্কাতুরা চা বাগান পূজামণ্ডপ পরিদর্শন করেন।

Related Articles

Back to top button