লিড নিউজ

নতুন প্রেমে মশগুল রণবীর!

বিনোদন ডেস্ক : বলিউডে যে কয়জন ব্যাচেলর অভিনেতা রয়েছেন, তার মধ্যে রণবীর একজন। ইদানিং বলিউডে তার দাপট কমে গেছে। বর্তমানে তার কোন ছবিই সেভাবে ব্যবসা করতে পারছেনা বক্স অফিসে। এসব বিষয় নিয়ে হয়তো তার কোন মাথা ব্যথা নাই। তাইতো নতুন প্রেমে হাবু-ডুবু খাচ্ছে এই অভিনেতা।

এর আগে তিনি বলিউডের নামিদামি অভিনেত্রীর সাথে প্রেম করেছেন। এর মধ্যে সোনম, দীপিকার সঙ্গে শুধু প্রেমের সম্পর্ক থাকলেও ক্যাটরিনার সঙ্গে বেশ কয়েকদিন লিভ ইনও করেছেন তিনি। মুম্বাইয়ে আলাদা ফ্ল্যাট কিনে রণবীর থাকতেন ক্যাটরিনার সঙ্গে। কিন্তু কয়েক মাস আগে সেই সম্পর্কেও ইতি টেনেছেন।

বর্তমানে বলতে গেলে রণবীর কোনও চরিত্র দিয়েই ম্যাজিক ক্রিয়েট করতে পারছে না বড়পর্দায়। শোনা যাচ্ছে আবারও প্রেমে পড়েছেন রণবীর।

এবার আর বলিউডে আটকে নেই রণবীরের প্রেম। এমনকি দেশেও না। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের প্রেমে পড়েছেন তিনি। পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা। সম্প্রতি শাহরুখের সঙ্গে ‘রইস’ ছবিতে বলিউডে ডেবিউও করেছেন তিনি। ‘রইস’ বক্স অফিসে ভালই ব্যবসা করেছিল আর পাশাপাশি মাহিরাকে বেশ পছন্দও করেছিল সাধারণ দর্শক থেকে শুরু করে ক্রিটিকরা।

মাহিরা ও রণবীরের কিছু ছবি ভাইরাল হয়ে যাওয়ার পর বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল তাদের সম্পর্কের গল্প। কিন্তু এবার এই ছবিগুলো দেখে মনে হচ্ছে এটা গল্প হলেও বোধ হয় সত্যি।

তবে মাহিরা ও রণবীরের এই ছবি এখনকার নয়। একটি সংবাদমাধ্যমের দাবি, এই ছবি আমেরিকায় তোলা। তাও আবার জুলাই-আগস্ট মাসে। আমেরিকায় কী করছেন তারা? না একসঙ্গে কোনও ছবি করার পরিকল্পনা রয়েছে তাদের, না কোনও ইভেন্ট, তাহলে কি একান্তে ছুটি কাটাতেই গিয়েছিলেন রণবীর-মাহিরা! সেই নিয়েই জোর জল্পনা।

সবার মনে এখন একটাই প্রশ্ন, তাহলে সত্যি সত্যিই কি প্রেম করছেন রণবীর নাকি তারা শুধুই ‘গুড ফ্রেন্ড’?

Related Articles

Back to top button