লিড নিউজ

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল

জুড়ী প্রতিনিধিঃ আরাকানের রোহিঙ্গা জনগোষ্টির উপর ইতিহাসের বর্বরতম গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জুড়ী উপজেলায় মুসলিম উম্মাহ’র উদ্যোগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ জুম্মা অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব প্রতিবাদ সমাবেশ জুড়ীর বাসস্ট্যান্ড জামে মসজিদ খতিব আলহাজ্ব মাওঃ নজরুল ইসলামের সভাপত্বিতে ও সাংবাদিক মনজুরে আলম লালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জুড়ী বড় মসজিদ খতিব আলহাজ্ব মাওঃ আব্দুল কুদ্দুস, পোষ্ট অফিস জামে মসজিদ খতিব মাওঃ আতাউর রহমান, লামাবাজার জামে মসজিদ খতিব মাওঃ আব্দুল আজিজ, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ লিয়াকত আলী খাঁন, জামেয়া ইসলামিয়া মাদ্রাসা মুহতামিম মাওঃ তোফজ্জল হোসেন, গরেরগাঁও জামে মসজিদ খতিব হাফেজ রফিকুল ইসলাম, উত্তর জাঙ্গিরাই জামে মসজিদ খতিব মাওঃ মাহবুবুর রহমান, জায়ফরনগর জামে মসজিদ খতিব মাওঃ সাইফুর ইসলাম, মাওঃ শামছুল ইসলাম, মাওঃ আব্দুস শহিদ, আওয়ামিলীগ নেতা আব্দুল কাদির দারা, জায়ফরনগর ইউনিয়ন চেয়ারম্যান হাজী মাছুম রেজা, এম এ মুজিব মাহবুব ও জয়নুল ইসলাম আরিফ প্রমুখ। বিকাল সাড়ে ৩টায় প্রতিবাদ সভা পরবর্তী বিক্ষোভ মিছিল জুড়ী শিশু পার্ক থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শিশু পার্কে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে সর্বস্তরের মুসলিম জনসাধারণ মিছিলে মিছিলে একত্রিত হয়।

প্রতিবাদ সমাবেশের বক্তরা মিয়ানমারে সামরিক বাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনে তীব্র নিন্দা জানান। এবং জাতিসংঘে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্তাপিত ৬দফা দাবির প্রতি একত্তা পোশন করেন।

বক্তরা আরো বলেন, যদি মিয়ানমার সরকার এই নির্মম হত্যাকান্ড বন্ধ না করে, তাহলে বার্মা স্বাধীনতা ছিনিয়ে আনতে বাংলাদেশের মুসলিম জনসাধারণই যথেষ্ট। যদি প্রধানমন্ত্রী নির্দেশ দেন তাহলে মুসলিম জনসাধারণ বার্মার বিরোদ্ধে জিহাদ ঘোষণা করবে।

Related Articles

Back to top button