লিড নিউজ

বিশিষ্ট ব্যবসায়ী ড.আতিফ হাসান’র সাথে আলাউদ্দিনের মতবিনিময় 

সেলিম আহমেদ সৌদি আরব প্রতিনিধিঃ পবিত্র মক্কায় বিশিষ্ট ব্যবসায়ী ও দক্ষিন এশিয়া ১০৯ নম্বর হজ অফিসের চেয়ারম্যান ড,আতিফ হাসান হাফিজ এর সাথে সৌদি আরব পশ্চিমাঞ্চল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিনের বাংলাদেশি হাজীদের নিয়ে মতবিনিময় করেন । গত মঙ্গলবার রাতে ড,আতিফ হাসান হাফিজের ১০৯ নম্বর হজ অফিসে এ মতবিনিময় সভা হয় । এতে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় দক্ষিন এশিয়া ১০৯ নম্বর হজ অফিসের চেয়ারম্যান ড,আতিফ হাসান হাফিজ বলেন এ বছর তিনির ১০৯ নম্বর হজ অফিস মাধ্যমে  ৪ হাজারেরও বেশি বাংলাদেশী হজ্জ যাত্রী এসেছেন , ১০৯ নম্বর মোয়াল্লিমের আন্ডারে যে সকল হাজী এসেছিলেন পবিত্র মক্কা শরীফের হজ পালনের উদ্দ্যেস্যে সবাই শান্তিপুর্ন ভাবে হজ পালন করে দেশে যাচ্ছেন । ড, আতিফ হাসান হাফিজ বলেন ১০৯ নম্বরের মাধ্যমে বাংলাদেশী ৪ হাজার হজ যাত্রী হজ্জ করেছিলেন প্রায় তারা ৩ হাজারেরও বেশি বাংলাদেশে ফিরেগেছেন এখনো কিছু হাজী দেশে ফেরত যাওয়ার বাকি আছে এরাও এই সপ্তার ভিতরে দেশে ফেরত চলেযাবে । এদিকে সাংবাদিক সভাপতি এম ওয়াই আলাউদ্দিন ড, আতিফ হাসান হাফিজকে বিভিন্ন প্রশ্ন করেলে জবাবে ড, আতিফ হাসান হাফিজ বলেন ১০৯ নম্বর তিনির নিজের অফিস ও নিজে সব দেখাশোনা করেন ও এই অফিসে বাংলাদেশী কথা ট্রান্সিলেট করার জন্য ও বিভিন্ন কাজে অনেক কর্মি বাংলাদেশী রেখেছেন যাতে করে কোনো হাজীদের অসুবিদায় পড়তে না হয় । এবং ১০৯ নম্বর অফিসের মাধ্যমে ৪ হাজারের বেশি হজযাত্রী এসেছিলেন সব হজযাত্রী বাংলাদেশী , সবাই শান্তিপুর্ন ভাবে হজ সম্পুর্ন করেছেন বড় ধরেনের ১০৯ নম্বর মোয়াল্লিম অফিসের হাজীদের অসুবিদায় পড়তে হয় নি বলে তিনি জানিয়েছেন । উক্ত মতবিনিময়কালে উপস্থিত ছিলেন এটি এন বাংলার প্রতিনিধি সাজেদুল ইসলাম , সাংবাদিক সেলিম আহমেদ , বিশিষ্ট ব্যবসায়ী জামাল আহমেদ প্রমুখ ।

Related Articles

Back to top button