যে গান দেখে কেঁদেছিলেন এরশাদ (ভিডিও)


বিনোদন প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ একাধারে কবি, লেখকও বটে। তিনি আপাদমস্তক একজন আবেগী মানুষ। এবার তিনি একটি গান দেখে কেঁদে চোখ মুছলেন। এমন একটি ভিডিও ইউটিউবে পাওয়া গেছে।
বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার শ্রমজীবী মানুষদের নিয়ে রিয়েলিটি গানের শো ‘ তিন চাকার তারকা’ অনুষ্ঠানটির গ্রান্ড ফিনালিতে অতিথির আসনে বসে গান উপভোগ করছিলেন এরশাদ। সেখানকার এক প্রতিযোগীর সঙ্গে দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দীও একই মঞ্চে উঠে এলেন।
ভিডিওতে দেখা গেছে, নজরুল ইসলাম বাবুর কথা ও আলী হোসেনের সুরে ‘কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে’ শিরোনামের গানটি গাইছেন সুবীর নন্দী এবং তিন চাকার তারকার একজন প্রতিযোগী। এই গানটির একটি অংশে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, এরশাদ দর্শকের সাড়িতে বসে হাত দিয়ে চোখ মুছছেন।
ভিডিও…



