লিড নিউজ

তাহিরপুরে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুরে বাদাঘাট ডিগ্রি কলেজের এক মেধাবী ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মৃত ছাত্রীর নাম সাউদি আক্তার (সুমি)। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও গ্রামের সুরুজ সর্দ্দারের মেয়ে এবং বাদাঘাট ডিগ্রি কলেজের বিএ অধ্যায়নরত ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে কলেজ ছাত্রী সাউদি আক্তার সুমির নিজ বাড়ির রান্না ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় বাড়ির লোকজন। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষনিক মৃত্যুর কারণ জানা যায়নি।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে জানান, কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, মৃত্যুর কারণ এখনও জানাযায়নি। পুলিশ মৃত্যুর কারণ খোঁেজ বের করার চেষ্টা করছে।

Related Articles

Back to top button