লিড নিউজ

মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন

জুড়ী প্রতিনিধিঃ মায়ানমারের রোহিঙ্গায় মুসলিম গণ-হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়াবাজার আল ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর নয়া বাজার মাদ্রাসা সম্মূখে এলাকার বিশিষ্ট ব্যাক্তিত্ব বদরুল ইসলামের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা আমীর মাওঃ আব্দুর রহমান, পূর্ব জুড়ী ইউপি আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম মঈন, গোয়ালবাড়ী ইউপি যুবলীগ সভাপতি এমদাদুল হক মাছুম ও আশরাফুজ্জামান রিসাদ প্রমুখ। উক্ত মানববন্ধনে দল মত নির্বিশেষে এলাকার সকল শ্রেণী পেশার জনসাধারণ, রাজনৈতিক নেতা-কর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনের বক্তরা মায়ানমারের সামরিক বাহিনী কর্তৃক রোহিঙ্গা শিশু-কিশোর, নারী-পুরুষ নির্মম গণহত্যা, গণধর্ষণের তীব্র নিন্দা জানান।

Related Articles

Back to top button