সিলেট থেকে রোড মার্চ সফল করুন: শায়খে ইমামবাড়ী


নিউজ ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি ও জামিয়া দারুল কোরআন সিলেটের শায়খুল হাদীস খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী মঙ্গলবার এক বিবৃতিতে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট থেকে টেকনাফ অভিমুখে হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের আহবানে আয়োজিত রোডমার্চ সফল করার জন্য সর্বস্থরের জনতার প্রতি আহবান জানিয়েছেন।
তিনি মিয়ানমার সরকারের অমানবিক গণহত্যা বন্ধে প্রয়োজনে প্রয়োজনে বাংলাদেশ সরকারকে আর্ন্তজাতিক আদালতে মামলার আহবান জানান।
উল্লেখ্যযে, গত ৬ সেপ্টেম্বর সিলেটে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী রোহিঙ্গাগণ হত্যাবন্ধের দাবিতে হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ এর ব্যানারে এই রোড মার্চ ঘোষণা করেন। রোডমার্চের প্রধানসমন্বয়কারী হলেন জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রিন্সিপাল লে: কর্নেল (অব:) এম আতাউর রহমান পীর।




