জগন্নাথপুরে ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক : জগন্নাথপুরের চিলাউড়া (পুঞ্জি) গ্রামের পার্শ্ববর্তী হাওর থেকে মো. মনির মিয়া(২৫) নামের ডাকাতি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।মনির মিয়া চিলাউড়া(পুঞ্জি) গ্রামের মৃত রাজু মিয়ার পুত্র।
বিস্বস্ত সুত্রে জানা যায়,সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রাম রাজা মিয়ার পুত্র মোঃ মনির মিয়া(২৫) ডাকাতী মামলার এজাহারভূক্ত পলাতক আসামী।সে অনেক দিন ধরে পলাতক ছিল। শনিবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক এএসআই মো. শাহিন মিয়া চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে চিলাউড়া এলাকার হাওর থেকে তাকে গ্রেফতার করে। দু’বছরে আগে ডাকাতি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর নিজেকে আত্মগোপন করে রাখে মনির মিয়া। আজই কথিত আসামীকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে বলে জানাগেছে।




