লিড নিউজ

জামালগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক রঙ্গা এক ঘুড়ি’র ত্রাণ বিতরণ

ফাহাদ মারুফ: মানুষ মানুষের জন্য। এই শ্লোগান টি নিয়ে অনেক মানবসেবি সংঘটন কাজ করছে।

ek ronga e ghuri

এরই ধারাবাহিকতায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এক রঙ্গা এক ঘুড়ি বিভিন্ন দূর্যোগে সব সময় এগিয়ে এসেছে দুস্থ এবং অসহায় মানুষের সহায়তায়।

ek ronga ek ghuri

এবারো এই দূর্যোগকালীন সময়ে বন্যা কবলিত এলাকায় শুক্রবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর পাড়ের নাজিম নগর, লক্ষ্মীপুর, কামারগাঁও, রসুলপুর, রাজাবাজ, খোজারগাও, দৌলতপুর, বিনাজুরা, লালপুর গ্রামের ১২৫ টি পরিবারের মাঝে প্রায় ৮০ মন চাউল এবং সাড়ে ৬ মন মসুর ডাল বিতরণ করে “এক রঙ্গা এক ঘুড়ি ” ঢাকার একটি স্বেচ্ছাসেবী সংঘঠন।

সহযোগীতায় ছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ।
ek ronga ek ghuri

এসময় উপস্থিত ছিলেন, সংঘঠনের টিম লিডার কবি নীল সাধু, ডা. এনামুল হক, রিপন জামান, রওশন আরা মুকুল, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার,

ek ronga ek ghuri

 

হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব বিন্দু তালুকদার, সাংবাদিক ফোরাম সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাকব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদার প্রমূখ।

ek ronga ek ghuri

এছাড়া ও ঘুড়ি পরিবারের অনেক সদস্যরা উপস্থিত ছিলেন।

ek ronga ek ghuri

প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ২৫ কেজী চাল ও ২ কেজী ডাল করে সহায়তা প্রদান করা হয়।

Related Articles

Back to top button