হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়্যাল একাডেমীর সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক : সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়্যাল একাডেমীর ম্যানেজিং কমিটির সভা গত ২০/৮/১৭ ইং তারিখে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সালা উদ্দীন সালাই মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় সিদান্ত হয় সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টালে স্কুলের একজন শিক্ষকে জড়িয়ে ও রহিমা -ফরিদ কিন্ডার গার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থীকে কচ্ছপ বানিয়ে নির্যাতনের খবর প্রকাশ করা হয়। প্রকাশিত খবরের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট করেছে।
রহিমা -ফরিদ কিন্ডার গার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থীকে কচ্ছপ বানিয়ে নির্যাতনের ঘটনায় ঐ শিক্ষকাকে বহিষ্কার করি এবং বিষটি আমরা শিক্ষার্থীর অভিভাবকদের সাথে আপোষের মাধ্যমে নিষ্পত্তি করা হয়ছে।
কিন্তু হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়্যাল একাডেমীর এমপিওভুক্ত ইংরেজি সিনিয়র শিক্ষক মোহাম্মদ সোলায়মান আহমদকে উভয় স্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্য মিলে ঐ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায়, আমরা এ শিক্ষকে রহিমা -ফরিদ কিন্ডার গার্টেনের বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগীতা করার জন্য দায়িত্ব দেওয়া হয়। মূলত কোন চাকুরী দেওয়া হয়নি।
সভায় এ সময় উপস্হিত ছিলেন রহিমা -ফরিদ কিন্ডার গার্টেনের সভাপতি মোঃ নুরুল আমিন, মোঃ আজমল আলী, মোঃ নুরুল হক, মোঃ আঃ সলাম, মোঃ সোলায়মান, আঃ কাদির, আঃ আহাদ, সুয়াব আলী, তারেক আহমদ, ছিদ্দিকুর রহমান, আঃ খালিক, মোঃ নিজাম উদ্দীন, সালমা বেগম।




