লিড নিউজ

জগন্নাথপুর থেকে বিদেশী রিভলবারসহ আটক ১

নিউজ ডেস্ক।। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাবিবনগর গ্রামের ভাংগাব্রীজের অটো রাইস মিলেন সামন থেকে শুক্রবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নাজমুল হোসেন (৩০) সুনামগঞ্জের জগন্নাথপুরের ঘোষগাঁও গ্রামের কোনাপাড়া নয়াবাড়ির মৃত কুতুব উদ্দিনের ছেলে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিলেট সদর ক্যাম্পের একটি অভিযানিক দল জগন্নাথপুর থানা এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে। থানার ভাংগাব্রীজের শাহজালাল অটো রাইস মিলের সামনে র‌্যাবের দল পৌঁছালে অজ্ঞাত লোক পালানো সময় সঙ্গীয় ফোর্সরা বিদেশী রিভলবারসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আসামী জানায়, ভারতের সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র আমদানী ব্যবসায় জড়িত সে। তার কাছে অস্ত্র মওজুদ করে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে এবং টাকার বিনিময়ে কিছু দিনের জন্য অস্ত্র ভাড়াও প্রদান করে। আসামী গ্রেফতারে এলাকা স্বস্তি ফিরে এসেছে। উদ্ধারকৃত অস্ত্র ও আসামীকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মনিরুজ্জামান।

Related Articles

Back to top button