অবশেষে ধর্মঘট প্রত্যাহার করল ব্যবসায়ীরা


নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের আশ্বাসে অবশেষে নগরীর আম্বরখানা দরগা বাজার ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে দরগা গেইটে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে নগরীর নুরজাহান হাসপাতালের সামনে ব্যস্ততম রাস্তা বন্ধ করে ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা।
সন্ত্রাসীদের গ্রেফতার করতে দরগা বাজার ব্যবসায়ীরা ২৪ ঘন্টার আলটিমেটাম দেন।
উলেখ্য, সিলেট নগরীর দরগাহ এলাকায় সন্ত্রাসী হামলায় তিন সহোদর আহত হয়েছেন। দরগাহ এলাকার কাপড়ের দোকান হলিমার্টের সত্বাধিকারী এ এফ আব্দুল্লাহ সাবলু জানান, বুধবার রাত ১১টার দিকে কতিপয় যুবক তার দোকানে প্রবেশ করে তার ভাই আব্দুল মনসুরের কাছে চাঁদা দাবী করে।
এনিয়ে বাদানুবাদের এক পর্যায়ে তারা তাকে বেদম মারপিট করে। খবর পেয়ে তিনি ও তার অপর ভাই শিব্বির আহমদ ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা তাদেরও মারধর করে। বর্তমানে তারা তিনজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলায় তাদের দোকানের কর্মচারি হামিদও আহত হন।




